Posts

Showing posts from July, 2020

উলিৎসা মিকলুখো মাকলায়া

Image
(২০ )           কি দোস্ত এত দেরি করলি যে ? আর বলিস না , গল্পে গল্পে দেরি হয়ে গেল । অনেক দিন পরে দেখা , কত প্রশ্ন , কত স্মৃতি রোমন্থন । খাবি ? আমি কিন্তু এখনও খাইনি । তোর জন্য অপেক্ষা করে বসে আছি।   খাব । রাঁধবি না ? বোন রান্না করে রেখে গেছে । চল নিজেরাও কিছু করি । চল । মস্কোর গল্প বলবি না? কি গল্প বলব বল? মিকলুখো মাকলায়ার কথা বল । ওর জন্যেই সবচেয়ে বেশি মন পু রে । মিকলুখো মাকলায়া আমরা তো সাধারণত বোঝাই দম তুরিস্তা থেকে দশ নম্বর ব্লক পর্যন্ত , বড়জোর ভল্গিনা । কিন্তু জানতে চাইবি তো সেই ইউগো - জাপাদনায়া মেট্রো থেকে বিলায়েভা পর্যন্ত সব খবরাখবর । যদিও মিকলুখো মাকলায়া বিলায়েভার পরেও অনেক দূর পর্যন্ত গিয়ে সেভাস্তপলস্কি প্রস্পেক্তে মিশেছে । একদিকে লেনিনস্কি প্রস্পেক্ত , অন্য দিকে সেভাস্তপলস্কি প্রস্পেক্ত । মাঝে প্রফসায়ুজনায়া উলিতসা । মস্কোর তিন তিনটে মহাসড়ক । তোর তো মনে হয় বিলায়েভার পরে অদিকে যাওয়া হয়নি । আমি গেছি সেই ...