Posts

Showing posts from August, 2020

মুম্বাই এলিফান্টা

Image
  ( ২৬ ) আইউকা অভির প্লেন ফেয়ার বেয়ার করেনি , তাই   মুম্বাই   যেতে হবে নিজের খরচে। অভি ওর দাদার কাছে জানতে চাইলো কীভাবে গেলে ওদের সুবিধা হবে। ট্রেন বা প্লেন – দুটো অপশনই ছিল। ওরা যেহেতু কাজে ব্যস্ত থাকে তাই ওদের সুবিধা অনুযায়ী অভি প্রোগ্রাম সাজাবে। ওরা পুনায় অভির ঠিকানা জানতে চাইলো। সব জেনে লিখল বাপি , মানে ওর ভাইপো গাড়ি ঠিক করেছে। ঐ গাড়ি রবিবার সকাল ১০ টায় অভিকে তুলে নিয়ে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে।   অভি খুশিই হল , কেননা সেক্ষেত্রে রাস্তায় নেমে কিছু ছবি তোলা যাবে।   কল্যাণদা পুনে আর মুম্বাইয়ের মাঝে একটা জায়গার কথা বলেছিল। অভি সেখানে নেমে কিছু কেনাকাটি করল। পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে অভি চলল মুম্বাইয়ের পথে। যদিও ইচ্ছে হচ্ছিল কোথাও নেমে ছবি তোলার , তবে গাড়ি থামানো যায় সেরকম জায়গা পাওয়া যাচ্ছিল না। তাছাড়া অভি হিন্দি না জানায় ড্রাইভারকেও ঠিক বোঝাতে পারছিল না বা ড্রাইভার ইচ্ছে করেই না বোঝার ভান করছিল , কেননা থামা মানেই ওর সময় নষ্ট। ...