Posts

Showing posts from September, 2020

তরঝক কাশিন কালিয়াজিন

Image
(২৯)  পরদিন সকালে চঞ্চলের বাসার সামনে থেকে একটা স্কুটার অভিকে তুলে নিয়ে গেল। এভাবেই বিভিন্ন যাত্রীদের ওরা জড়ো করে বড় বাসে। ইতিমধ্যে দুলালকেও নিয়ে এসেছে। শীতের দিল্লি এখনও লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে। ওরা দুজন এক সীটে আরাম করে বসল। অনেকক্ষণের পথ। কিছুটা ঘুমিয়ে আর কিছুটা গল্পে গল্পে কাটাবে ওরা। আপনি গতকাল তরঝক, কাশিন আর কালিয়াজিনের গল্প শোনাবেন বলেছিলেন।   মনে আছে। বলছি। তরঝক অন্যতম প্রাচীন রুশ জনপদের একটি। আমি তরঝক যাই ৪ জুন ২০১১ সালে। আমাদের ইনস্টিটিউটের বিজ্ঞানীদের যে ক্লাব আছে ওরা মাঝে মধ্যেই বিভিন্ন এস্কারশনের আয়োজন করে। সময় সুযোগ পেলে আমিও যাই ওদের সাথে। এটা ৎভেরস্কায়া অঞ্চলে। দুবনা থেকে কিম্রি হয়ে যেতে হয় ৎভের। ৎভের দুবনা থেকে প্রায় ১০০ কিলোমিটার। ৎভের এই অঞ্চলের অন্যতম প্রধান শহর। আমি সেখানে প্রথম যাই ১৯৮৮ সালে। সে সময় ৎভেরের নাম ছিল কালিনিন, অক্টোবর বিপ্লবের নেতা, সোভিয়েত ইউনিয়নের ক্যাপ্টেন বা স্তারস্তা , কৃষক শ্রমিকের প্রেসিডেন্ট নামে খ্যাত ও সোভিয়েত ইউনিয়নের মন্ত্রীসভার আনঅফিসিয়াল প্রধান মিখাইল ইভা নো ভিচ কালিনিনের নামানুসারে। ৎ ভের জনপদ স্থাপিত...