Posts

Showing posts from October, 2020

আগ্রা মথুরা বৃন্দাবন

Image
  (৩০)    অভিদের প্রথম স্টপেজ হল আগ্রা ফোর্ট। দেখতে অনেকটা দিল্লির লাল কেল্লার মতই। আসলে এখান থেকেই সম্রাট শাহ্‌জাহান দিল্লিতে তাঁর রাজধানী সরিয়ে নেন আর তাজমহলের স্থপতি সেখানে গড়েন লাল কেল্লা।  আগ্রা দিল্লির নাম প্রায়ই এক সাথে উচ্চারিত হয় বলে অভির ধারণা ছিল শহর দুটো সমসাময়িক।  আগ্রা মুঘল সাম্রাজ্যের প্রাক্তন রাজধানী। এখন মূলত তার খ্যাতি তাজমহলের কারণে। দিল্লির তুলনায় যদিও শিশু, আগ্রার ইতিহাস তারপরেও প্রায় হাজার বছরের। রাজধানী দিল্লি থেকে ২০৬ কিলোমিটার দক্ষিণে এই প্রাচীন শহর আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত। পারস্যের কবি মাসুদ সাদ সালমানের ১১ শতকের লেখায় প্রথম আগ্রার উল্লেখ পাওয়া যায়। এটা ছিল গজনীর মাহমুদ কর্তৃক রাজা জয়পালের আগ্রা দুর্গ আক্রমণের কাহিনী। এর পূর্বে আগ্রা সম্পর্কে কোন লিখিত তথ্য পাওয়া যায় না। দিল্লিতে স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার অনেক পরে ১৫০৪ সালে দিল্লির সুলতান সিকান্দর লোদি তাঁর রাজধানী আগ্রায় স্থানান্তরিত করেন। সপ্তদশ শতকের কিছু দলিলপত্র থেকে জানা যায় যে সিকান্দর লোদি যখন আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেন তখন সেখানে প্রাচীন জনপদের নিদ...