কাজান
(৩১) গাড়ি ছুটছে দিল্লির পথে। চারিদিকে অন্ধকার। বাসে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। অভির মানসচক্ষে ভেসে উঠছে বাদশাহী আমলের দিনগুলো। রাজপুত্র রাজকন্যারা ঘুরে বেড়াচ্ছে আরাম বাগে। তানসেন মাতিয়ে তুলছেন জলসা। আকবর বাদশা মোল্লাজি দোপেয়াজার কাছে জানতে চাইছেন তাঁর রাজ্যে কাকের সংখ্যা। অভি ভাবছে বাদশাহ আকবর যদি সুবাহ বাংলায় বর্তমান কাকদের কথা জানতেন তিনি মিছিমিছি সেনাপতি মান সিংহকে এ মুল্লুকে পাঠাতেন না বারো ভূঁইয়ার সাথে যুদ্ধ করতে। অভি দা, কাজানের গল্প শোনান। - কানের কাছে ফিস ফিস করে বলল দুলাল। শোনাবো নিশ্চয়ই। তবে তার আগে আমরা কেন নিজেদের ভারতীয় ভাবতে, নিজেদের ভারতীয় ঐতিহ্যের উত্তরাধিকারি ভাবতে দ্বিধা করি এ নিয়ে দুটো কথা বলে নিই। এটা আমার মনে হয় ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে খুবই সময়োপযোগী। বলুন। আজকাল ধর্ষণ ও পোশাক নিয়ে অনেক কথা হচ্ছে। এটা অবশ্য নতুন কিছু নয়। নিজের অক্ষমতা অন্যের ঘাড়ে চাপানোর ইচ্ছা থেকেই এসব বলা। এসব শুনে আমার মনে বেশ কিছু প্রশ্নের উদ্রেক হয়। এদেশের অধিকাংশ মানুষ মনে হয় নিজেদের হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী সভ্যতার উত্তরসূরি মনে করে না। ইসলামের বহু আগেই পৃথিবীতে বিভি...